কিভাবে স্টিকার দিয়ে ফেসবুকে পোস্ট করে, তা জানার জন্য আমাদেরকে ফেসবুকের পুরনো ভার্সন ব্যাবহার করতে হবে। কারণ ফেসবুকের নতুন ভার্সন থেকে ফেসবুক স্টিকারসহ পোস্ট করার ফিচারটা রিমুভ করা হয়েছে।
কিন্তু ফেসবুকের Old Version Download করার আগে আপনাকে আপনার মোবাইলে থাকা ফেসবুকে এপটি Uninstall করে দিতে হবে। কারণ যদি আগে থেকে আপনার মোবাইলে ফেসবুকের এপটি New Version ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনার ডাউনলোড করা অ্যাপটি ইনস্টল হবেনা ।
সেই সাথে অবশ্যই PlayStore থেকে অটো আপডেট অফ করে নিতে হবে। তা না করলে আপনার ডাউনলোড করা ফেসবুক এর ওল্ড ভার্সনটি অটোমেটিকলি নিউ ভার্সনে আপডেট হয়ে যাবে ।
Play Store থেকে অটো আপডেট অফ করবেন যেভাবে
প্রথমেই Play Store চলে যান এবং আপনার জিমেইলের প্রোফাইল পিকচারে ক্লিক করুন এবং তারপর Setting অপশনে Click করুন।
এরপর, Network preferences > Auto-update Apps অপশনে ক্লিক করুন।
তার পর, Don’t Auto Update app এটি সিলেক্ট করে Done বাটনে ক্লিক করুন।
কীভাবে ফেসবুক এপ আনইনস্টল করবেন
মোবাইল থেকে সরাসরি আপনি ফেসবুক অ্যাপটিকে আনইনস্টল করার Option পাবেন না । নিচের স্ক্রিনশটে দেখতেই পারছেন ফেসবুক App আনইনস্টল করার কোন অপশন নাই । ডিজেবল করার অপশন দেখাচ্ছে, কিন্তু ডিজেবল করলে হবে না। আমাদেরকে আনইনস্টল করা লাগবে ।
Uninstall করার জন্য আপনাকে জাস্ট প্লেস্টোরে গিয়ে Facebook লিখে সার্চ দিয়ে আনইনস্টল করে নিবেন । প্লেস্টোর থেকে আনইনস্টল করে নিলেই Old Version ডাউনলোড করতে পারবেন ।
Note: কোনো কোনো ফোনে আবার Uninstall অপশন আসে। সেখান থেকে Uninstall এ ক্লিক করুন।
কিভাবে ফেসবুকের ওল্ড ভার্সন ডাউনলোড করে
এখন, আপনাকে ফেসবুকের ওল্ড ভার্সনটা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে install করেনিন ।
এখন তো, নিচের স্ক্রিনশটে দেখতেই পারছেন Feeling/Activity/Sticker এর অপশন চলে আসছে এখান থেকে আপনাকে স্টিকার সিলেক্ট করে পোস্ট করতে পারবেন ।
তো পোস্টের একদমই শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনারা এখন খুব সহজেই ফেসবুকে স্টিকারসহ পোস্ট করতে পারবেন । যদি কারো কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ এতক্ষন আমাদের সাথে থাকার জন্য।






